২২ মে ২০১৩

বাবাকে নিয়ে গান গায়লো মেয়ে

ই-বিনোদনডেস্ক। ০৮ আগস্ট

পপসম্রাট আজম খানকে নিয়ে তৈরি গানে কন্ঠ দিলেন তার বড় মেয়ে ইমা খান।

 

কাজী রোজীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব।

 

সম্প্রতি বিপ্লবের নিকেতনের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ইমা। ‘কেউ বলে পপগুরু কেউ বলে সম্রাট’ শিরোনামের এ গানটিতে ইমা খান ছাড়াও বেশ কয়েকজন শিল্পী কণ্ঠ দিয়েছেন। বাবাকে নিয়ে গান করা প্রসঙ্গে ইমা খান বলেন, আববুকে নিয়ে গান করার ব্যাপারে বিপ্লব ভাই আগ্রহ দেখান। মূলত তার আগ্রহের কারণেই গানটি করা। গানের কথাটা অন্যরকম মনে হয়েছে। গানটিতে কণ্ঠ দিতে পেরে ভালও লেগেছে।

 

ইমা খান আরও বলেন, আববু কিন্তু অসুস্থ হওয়ার আগে আমাকে দিয়ে একটি অ্যালবাম করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। যে অ্যালবামে আববুর কয়েকটি গান থাকার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও চলছিল।

 

কিন্তু আববুর অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি।

 

ই-নিউজ/জেএ/২৩.৫০ঘ