১৯ মে ২০১৩

‘অজেয়’ সালমানের জন্মদিন

বিনোদন ডেস্ক। ২৭ ডিসেম্বর

আরও একটি বছর কেটে গেল সালমান খানের জীবনে। আজ ২৭ডিসেম্বর তাঁর ছেচলিস্নশতম জন্মদিন। 

আর এই বছরটাকেই যদি সালমানের ক্যারিয়ারের সবচেয়ে ঘটনাবহুল বলা হয় সেটা কি ভুল হবে? একই বছরে ‘রেডি’ এবং ‘বডিগার্ড’-এর মত দুটো সফল ছবি উপহার দেওয়া তো চাট্টিখানি কথা নয়।

বাইশ বছর আগের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ থেকে এ বছরের ‘বডিগার্ড’ পর্যমত্ম উঠে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সালমানকে। বলিউডের এই দীর্ঘ যাত্রায় ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আজ দারম্নণ শক্ত এক অবস্থানে।

সালমানের উত্থান সম্পর্কে বলিউডের বাণিজ্য বিশেস্নষক তারান আদর্শ বলেন, ‘‘এই মূহুর্তে সালমান খান অজেয়। দর্শকেরা তো বটেই, মিডিয়াও সালমানকে ভীষণ পছন্দ করেন।’’

প্রযোজক, পরিবেশক এনআর প্যাচিশিয়াও তাঁর সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘‘গত তিন বছরে সালমানের বক্স অফিস হিসাব করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ছবির টাকা উঠিয়ে আনার জন্য বর্তমানে তিনিই সেরা।’’

বেশিদিন আগের কথা নয়। মি.পারফেক্ট খ্যাত আমির খানও নিজের ঘনিষ্ট বন্ধু সম্পর্কে বলেন, ‘‘সালমান খুব ভালো মনের একজন মানুষ। এই জন্যেই সে যে কোন সাফল্যের দাবিদার। তার সারল্যের কারনেই সে সবার কাছে পৌঁছতে পেরেছে।’’ 

নিজের ছেচলিস্নশতম জন্মদিনটি সালমান খান ভারতের প্যানভেলে পালন করছেন। এরপরই বছরের প্রথম দিনটি উপভোগ করতে তিনি উড়ে যাবেন দুবাইয়ে।

শুভ জন্মদিন সালমান খান!  

ইনিউজবিডি/পিএসবি/১৪:৫০