হঠাৎ করেই লতা মুঙ্গেশকারের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। অবশেষে তিনি নিজেই ভক্তকুলের উদ্বেগ দূর করলেন। খবর দ্য টাইমস্ অব ইন্ডিয়ার।
এই জীবন্ত কিংবদন্তির অসুস্থতার খবর শুনে অসংখ্য ভক্ত ইন্টারনেটে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন। সবচেয়ে বেশি সংখ্যকবার খোঁজ করার তালিকায় উঠে আসে লতার মুঙ্গেশকারের নাম।
এরপর ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি নিজেই হাজিরা দেন টুইটারে। নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে লিখে তিনি ভক্তদের নিশ্চিত করেন, ‘‘নমস্কার, দয়া করে কোন গুজবে কান দেবন না। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি।’’
টুইটারে দেওয়া এই বক্তব্যে ভক্তদের দুশ্চিন্তার অবসান হলেও গুজব রটনাকারীদের উৎপাত নিয়ে তারা বেশ চিন্তার মধ্যেই রয়েছেন।
ইনিউজ/পিএসবি/১৬:৫৫