‘দ্য ডার্টি পিকচার’ চলচ্চিত্রে সিল্ক স্মিতার চরিত্রে কয়েকমাসের জন্য যেন ডুব দিয়েছিলেন বিদ্যা বালান। তাই সাফল্যও এসে ধরা দিয়েছে সহজেই। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন একজন গর্ভবতীর চরিত্রে। খবর জিনিউজ-এর।
৩৪ বছরের এই অভিনেত্রীকে এমন একটি চরিত্রে দেখা যাবে ‘কাহানি’ চলচ্চিত্রে।
এরই মধ্যে তিনি নাকি ব্যাপক প্রস্ত্ততিও শুরু করে দিয়েছেন। তাকে যেন একজন গর্ভবতী নারীর মতই দেখা যায় সেইজন্যে বেশ কিছুদিন ধরেই প্রাণান্তকর চেষ্টা চলছে তার।
বিদ্যার ঘনিষ্ট এক সূত্রে জানা গেছে, ‘‘গর্ভবতী মহিলাদের আচার-আচরণ ভালোভাবে রপ্ত করার জন্য তিনি ডাক্তার এবং মহিলাদের সঙ্গে দেখা করছেন। এই সময়ে মহিলাদের কি করা উচিত এবং অনুচিত তার একটা তালিকাও তিনি প্রস্ত্তত করেছেন।’’
মজার বিষয় হলো গর্ভবতী মহিলারা এই সময়ে কি কি কুসংস্কার মেনে চলেন সেটারও একটি তালিকা তৈরী করেছেন তিনি।
ইনিউজ/পিএসবি/১৩:২০