ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বারাক ওবামাকে মনোনয়ন দেয়া হয়েছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়ে বিল ক্লিনটন বলেছেন, ‘‘তিনি বাইরে অনেক ধীরস্থির হলেও ভেতরে ভেতরে আমেরিকার জন্য তার গভীর অনুভূতি রয়েছে।’’
ক্লিনটন বলেন, ‘‘আমি বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। আমি গর্বেও সঙ্গে ডেমোক্রেটিক পার্টির যোগ্যপ্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিচ্ছি।’’
নর্থ ক্যারোলাইনার শার্লোটে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে গুরুত্বপূর্ণ ভাষণে ক্লিনটন বলেন, ‘‘আমি এমন এক ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই যিনি দৃঢ়তার সাথে বিশ্বাস করেন যে, আমরাই আমেরিকার নাগরিকদের স্বপেণর নতুন অর্থনীতি গড়ে তুলতে পারি।’’
ই-নিউজ/ইসি ২৩.৫৫ঘ
পাঠকের মন্তব্য