নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকান্ডের মূল আসামী ওমর ফারুক’কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার কুমিল্লার সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকা থেকে লোমহর্ষক এই জোড়া খুনের আসামীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জ পুলিশ সুপার শেখ নাজমূল আলম সাংবাদিকদের জানান, ‘‘ ১৩ আগষ্ট রাতে শহরের পাইকপাড়া এলাকার আমিনা মঞ্জিলে ভাড়া বাসায় নিজের শয়ন কক্ষে প্রবাসি আহমেদ আলীর স্ত্রী মাবিয়া ও তার মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া কে জবাই করে হত্যা করা হয়। পুলিশ ১৫ আগষ্ট তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর পুলিশ হত্যাকান্ডের মূল আসামী ওমর ফারুক ও হিরু মালিক কে গ্রেফতারে অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সহকারি পুলিশ গোলাম আজাদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বুধবার রাতে ওমর ফারুকে গ্রেফতার করে।’’
ওমর ফারুক গ্রেফতারের পর পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের জানায়,ঘটনার দিন সে এবং হিরু মালিক পুর্ব পরিচয়ের সুত্র ধরে টাকা ও সোনগহনা লুটের জন্য মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। হত্যা আগে মা মেয়েকে ঘুমের ঔষুধ মেশানো জুস খাওয়ানো হয়। ঘুমের মধ্যে প্রথমে মাকে মাথায় শিল দিয়ে আঘাত করে এবং ফল কাটার ছুরি দিয়ে জবাই করা হয়। একই কায়দায় মেয়েকে হত্যা করা হয়। দু’’জনের মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে তিন হাজার টাকা দুটি সোনার চেইন এবং দুটি মোবইল ও সিডি প্লেয়ার নিয়ে বাহির থেকে দরজায় তালা ঝwyুলয় পালিয়ে যায় । ওমর ফারুক হত্যান্ডের জন্য অনুশোচনাও করে।
পুলিশ গ্রেফতারকৃত আসামী ওমর ফারুকের কাছ থেকে নিহত মাবিয়ার মোবাইল ফোন ও বাংলাদেশএবং ভারতের ছয়টি সিম উদ্ধার করে। হত্যাকান্ড সংগঠিত করে সে ভারতে পালিয়ে যায়। পুলিশ তার স্ত্রীকে দিয়ে ফোন করিয়ে তাকে ভারত থেকে এনে গ্রেফতার করে।
ই-নিউজ/ পি এস/ইসি ১৪.০৫ঘ
পাঠকের মন্তব্য