সোনালী ব্যাংকের ৪ হাজার কোটি টাকার অর্থ কেলেঙ্কারির ঘটনা কোনো সংকট নয় এমনটাই মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন ‘‘রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো বছরে ৪০ হাজার কোটি টাকা ঋণ দিয়ে থাকে। সে তুলনায় এ ঘটনা নগণ্য।’’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুর্নীতি প্রতিরোধ নিয়ে আয়োজিত এক আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
উলেত্মখ্য, গত ২৮ আগস্ট এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে কেন্দ্রীয় ব্যাংকের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হলমার্কের অর্থ জালিয়াতির ঘটনায় গণমাধ্যম অতিরিক্ত প্রচারণা চালাচ্ছেন এ মন্তব্য করে আবদুল মুহিত বলেন, এ ধরনের প্রচারণার ফলে দেশের ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরো বলেন, এর ফলে দেশের ব্যাংকিং খাতে জনগণের অনাস্থা সৃষ্টি হবে। একই সঙ্গে সংবাদ মাধ্যমের সমালোচনা করে এর সংস্কার দরকার আছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
ই-নিউজ/অপি/জেএ/১৯.৫০ঘ
পাঠকের মন্তব্য