মার্কিন মেরিন কোরের ৪৫ জনের একটি দল এক মাসের সফরে বাংলাদেশে আসছে। মার্কিন সেনা দলটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সঙ্গে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ অনুশীলনে অংশ নেবে।
সফরকালে অনুশীলনের অংশ হিসেবে ঢাকার অদূরে সাভারের পলাশবাড়িতে একটি স্কুলের সংস্কার করবে দুই দেশের সেনারা।সূত্র-ওয়েবসাইট
এ প্রসঙ্গে মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুশীলনে মেরিন সেনাদের যাতায়াত খরচ, থাকা, খাওয়া ও অনুশীলন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্র । মার্কিন দল অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিজ দেশ থেকেই নিয়ে আসবে এবং অনুশীলন শেষে ফেরত নিয়ে যাবে।
অনুশীলনে অংশগ্রহণকারী মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের বাসস্থান, যাতায়াত, বাসস্থান থেকে অনুশীলন এলাকায় যাতায়াত পথ এবং অনুশীলন এলাকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।
মার্কিন সরকার সামরিক সহযোগিতার নামে বাংলাদেশে নিজের সুদূরপ্রসারি লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলে বিশেষজ্ঞরা মনে করেন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হুমকি দিয়েছেন, তার দেশের সঙ্গে কথিত বাণিজ্য সহযোগিতা চুক্তি 'টিকফা' সই না করলে আমেরিকার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারাবে বাংলাদেশ।
ই-নিউজ/জেএ/০০.০১ঘ
পাঠকের মন্তব্য