ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই অথবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে না বলে দাবি করেছেন স্বারাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়িতে নিজ দায়িত্বে তালা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিজের আয়ত্তে রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঈদের সময়ের নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী।
এবার কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি, সব মিলিয়ে দেশের আইনশৃংখলা পরিস্থিতি ভাল—এ কথা উল্লেখ করে সাহারা খাতুন বলেন, ঈদে ঢাকা ছাড়ার সময় বাসা-বাড়ি, দোকান-পাট নিজ দায়িত্বে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এজন্য সরকারিভাবেও ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা ছুটিতে দেশের বাড়িতে তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে চলে যান—তার আগে অন্তত যে বাড়িটিতে উনারা থাকেন সেই বাড়িটি উনারা তালাবদ্ধ করে যাবেন। তার বাড়িটি নিজস্ব নিরাপত্তার মধ্যে থাকে, আয়ত্ত্বের মধ্যে থাকে সে ব্যবস্থা উনি যাতে করে যান।’
তিনি আরো বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও অবশ্যই সেটা দেখবে এবং তারা টহল দেবে, তারা সেইভাবে চেষ্টা চালিয়ে যাবে। কোনো জায়গায় ঈদের বন্ধের মধ্যে যাতে কোনো রকমের চুরি, ডাকাতি, রাহাজানি না হতে পারে—সে ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ, সতর্ক এবং সচেষ্ট থাকবে। কিন্তু এটা ছাড়াও নিরাপত্ত্বা যেন সবার আয়ত্ত্বের মধ্যে রাখা যায়।’
এবার ঈদের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে—জানিয়ে সাহারা খাতুন আরো বলেন, সড়ক-মহাসড়কগুলো এরই মধ্যে চলাচলের উপযোগী করা হয়েছে। পানি ও বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
Bangladeshi Newspaper
মানণীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে আমাদের নিরপত্তা গছিত । আপনি যদি এমন কথা বলেন তাহলে ব্যপারটা কেমন হয় আপনিই বলুন ।