কক্সবাজারে আদালত চলাকালীন পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে। ৬ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৩ টায় মহেশখালী আদালতে এ ঘটনা ঘটেছে।
কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীরের তথ্যমতে সোমবার বিকাল সাড়ে ৩ টায় ৫ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (মহেশখালী আদালত) বিচারীক কাজ চলছিল। এ সময় একটি মামলা সংক্রান্ত বিষয়ে এক আইনজীবীর সহকারী রফিক কনস্টেবল রহমত উল্লাহকে ঘুষ দেয়ার চেষ্টা করেন।
বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নজরে পড়ে। তাৎক্ষণিকভাবে বিচটারকের নির্দেশে রফিককে আটক করা হয়।
এ বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন ‘‘পুলিশ কনস্টেবল রহমত উল্লাহকে তাৎক্ষণিকভবে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।বিচারিক আদালতে তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযো আনা হয়েছে।’’
ই-নিউজ/জেএ ইসি১৫.২০ঘ.
পাঠকের মন্তব্য