পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবিতে রাঙ্গামাটিতে মঙ্গলবার সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধের কারণে রাঙ্গামাটি জেলার সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। নৌপথেও রাঙ্গামাটি থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখা পাবর্ত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন না করার দাবিতে এই অবরোধের ডাক দেয়। গত রবিবার এক সংবাদ সম্মেলন করে সকাল-সন্ধ্যা এই অবরোধের ডাক দেয়া হয়। এই অবরোধের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্টের বাতিলকৃত পাবর্ত্য আঞ্চলিক পরিষদের রচিত দাবির আলোকে পাবর্ত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আইনের ১৩টি সংশোধনী আনায়ন সংবিধান পরিপন্থী ও অনিয়মতান্ত্রিক। এই উদ্যোগ বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
ই-নিউজ/প্রতিনিধি/জেএ/১৪.২০ঘ
পাঠকের মন্তব্য