চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলা বাতিল ঘোষণা করেছেন হাই কোর্ট।
মহিউদ্দিন চৌধুরীর আবেদনে বিচারপতি বোরহান উদ্দিন ও মাহমুদুল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
২০০৩ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর করা ওই তিন মামলায় ১৯৯৪-৯৫, ১৯৯৭-৯৮ এবং ২০০১-০২ অর্থ বছরে মহিউদ্দিন চৌধুরী ও চট্টগ্রামের নুপুর সিনেমা হলের মালিক সাহেদ আজগর চৌধুরীর বিরুদ্ধে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
ওই বছরই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে মহিউদ্দিন চৌধুরী মামলা বাতিলের আবেদন করলে আদালত রুল দেয় এবং মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
ওই রুলের চূড়ান্ত শুনানি করে সোমবার আদালত মামলা বাতিলের এ আদেশ দিল।
ই-নিউজ/আরপি/জেএ/১৪.০০ঘ
পাঠকের মন্তব্য