যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে পদক তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। অলিম্পিকের নবম দিন শেষে ৩০টি সোনা, ১৭টি রুপা এবং ১৪টি ব্রোঞ্জসহ মোট ৬১টি পদক জিতে আবারো পদক তালিকার শীর্ষস্থানে উঠে এসেছে চীন। ২৮ টি সোনা, ১৪টি রুপা এবং ১৮টি ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র। আর ৩৭টি পদক নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ব্রিটেন।
১০০ মিটার স্প্রিন্টে অলিম্পিকের রেকর্ড টাইমিং করে সোনা জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। তিনি সময় নিয়েছে ৯. ৬৩ সেকেন্ড। তারই স্বদেশি ইয়োহান ব্লেক ৯. ৭৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর ৯. ৭৯ সেকেন্ড টাইমিং করে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ব্রোঞ্জ জিতে নিয়েছেন।
নারীদের ভারোত্তোলোনে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন চীনের ঝৌ লুলু। তিনি ফাইনালে ১৮৭ কেজি এবং মোট ৩৮৭ কেজি উত্তোলন করেন। তার চেয়ে এক কেজি কম নিয়ে রুপা জিতেছেন রাশিয়ার তাতিয়ানা কাশিরিনা।
লন্ডন অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম সোনা জিতেছেন হামিদ সোরিয়ান। ৫৫ কেজি ওজন ক্যাটাগরির গ্রেকো রোমান রেসলিংয়ে এ সোনা জেতেন তিনি।
৪১৪ পয়েন্ট নিয়ে নারীদের ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের উ মিনজিয়াং। পুরুষদের ফ্লোর এক্সারসাইজ জিমন্যাস্টিক্সের সোনাটাও চীনের দখলে। চমৎকার কলাকৌশল দেখিয়ে প্রথম হন জৌ কাই।
পুরুষদের সাইক্লিং অনিয়ামে শুরুতেই ক্র্যাশ করেছিলেন ডেনমার্কের নরম্যান হ্যানসন। তবে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে টাইম ট্রায়ালে ফিরে আসেন তিনি। নরম্যান সোনা, ফ্রান্সের ব্রায়ান কোকুয়ার্ড রুপা এবং ব্রিটেনের এড ক্ল্যান্সি ব্রোঞ্জ জিতে নেন।
পুরুষদের একক সেইলিংয়ে ব্রিটেনকে সোনা জেতান এইনসিল। তৃতীয় সোনা জিতে অলিম্পিকের সবচেয়ে সফল সেইলর হলেন এইনসিল। রুপা জিতেছেন ডেনমার্কের জোনাস।
মেন স্টারস দ্বৈত সেইলিংয়ে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে সুইডেন। সবার আগে লক্ষ্যে পৌঁছান ফ্রেডরিক লুফ এবং ম্যাক্স স্যালমিয়েন জুটি। রুপা জিতেছে ব্রিটেন আর ব্রোঞ্জ জিতেছে ব্রাজিল।
ই-নিউজ/জেএ/১৩.০০ঘ
পাঠকের মন্তব্য