রাজধানীর পল্টন থেকে বৃহস্পতিবার রাতে জাল নোটসহ ৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, গোপন খবর পেয়ে রাতে পল্টনে অভিযান চালান তারা। এ সময় গাজী ভবনের সামনে থেকে ৬ লাখ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন তারা।
এছাড়া সুজন (২৫), রহিম (২২) এবং বিলাস আকন্দ (২৪) নামে ৩ জনকে আটক করা হয়।
ডিবি আরো জানিয়েছে, ঈদের বাজারকে ঘিরে বাজারে জাল টাকা ছড়াতে জালিয়াতি চক্র রাজধানী জুড়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কাজ করছে। তাদের ভেতর শক্তিশালী নেটওয়ার্কের তথ্যও তারা পেয়েছেন বলে জানান তারা।
প্রাথমিক জিজ্ঞাসবাদে আটককৃতরা বলেন, কয়েকদিন আগে প্রায় ১ কোটি জাল নোটসহ আটক চক্রের সঙ্গে তাদের যোগাযোগ ছিল।
ই-নিউজ/অপি/জেএ/১৪.১০ঘ
পাঠকের মন্তব্য
Bangladeshi Newspaper
জাল টাকা নিয়ে কয়েকদিন আগে টিভিতে একটি খবর দেখলাম ,মনে করেছিলাম এদের মূল নায়ক ধরা পড়বে, কিন্তু এদের বিরুধে কোন ধরনের ব্যবস্থা না নিতে দেখে হতাস হলাম ।