কলা স্ট্রোকের ঝুঁকি কমায়। কয়েকজন ব্রিটিশ ও ইতালির গবেষক দাবি করেছেন, দিনে তিনটি করে কলা খেলে স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
সম্প্রতি এক গবেষনা প্রতিবেদনে তারা এমন তথ্য দিয়েছেন।
গবেষকরা জানান, প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার ও সন্ধ্যায় একটি করে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কলায় পটাশিয়াম থাকে, যা মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ২১ শতাংশ রোধ করতে সহায়তা করে।
গবেষণায় আরো বলা হয়, দৈনিক সাড়ে তিন হাজার মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণে স্ট্রোকের ঝুঁকি ৫ ভাগের ১ ভাগ কমে যায়।
তাদের মতে, প্রতিটি কলাতেই ৫০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে । ফলে দিনে তিনটি কলাই স্ট্রোকের ঝুঁকি কমাতে যথেষ্ট।
গবেষকরা আরও জানান, বাদাম, দুধ, মাছেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে।এগুলো খেলেও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে।
ই-নিউজ/আরআর/জেএ ০৯.৪৫ঘ.
পাঠকের মন্তব্য