বাড়ছে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা । সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এর গ্রহণযোগ্যতাও। ইদানীং নির্বাচনী প্রচারণায় ফেইসবুকের সাহায্য নিচ্ছেন অনেকেই। এবার ভোটার নিবন্ধন কার্যক্রমে ফেইসবুকের সহায়তা নেবে যুক্তরাষ্ট্র। তবে আপাতত শুধু ওয়াশিংটনে বসবাসকারী ভোটাররা এ সুবিধা পাবেন।
ফেইসবুকে এবার একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা হবে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য। অ্যাপ্লিকেশনটির সাহায্যে ভোটার তালিকায় নিজেদের নাম নিবন্ধন করা যাবে। আগামী সপ্তাহের মধ্যেই এ সেবা চালুর সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনা বিভাগের সহ-পরিচালক শেন হ্যামলিন জানান, এখন অনেক মানুষ সামাজিক যোগাযোগে ফেইসবুক ব্যবহার করেন। ফলে ফেইসবুকে অনলাইনে ভোটার নিবন্ধনের সুযোগ থাকলে উৎসাহিত হবেন ব্যাবহারকারীরা । এতে ভোটার সংখ্যাও বাড়বে আর উপকৃত হবেন ফেইসবুক ব্যাবহারকারীরা।
২০০৮ সাল থেকেই ওয়াশিংটনে অনলাইনে ভোটার নিবন্ধনের সুযোগ চালু আছে। এর আওতায় এ পর্যন্ত প্রায় ৪ লাখ ৭৫ হাজার ভোটার তাঁদের নাম নিবন্ধন ও তথ্য পরিবর্তন করেছেন।
ফেইসবুকে ভোটার নিবন্ধন সুবিধা দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ফেইসবুকের কর্মকর্তা এনড্রিও নয়েজ।
ই-নিউজ/জেএ/ইসি. ০৯.৩০ঘ.
পাঠকের মন্তব্য