এবার ঈদুল ফিতরে জনপ্রতি সর্বনিম্ন ৫৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সাদকাতুল ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সিরাজুল হকসহ ফিতর নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এই সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যব ইত্যাদি খাদ্যদ্রব্যের যে কোনো একটি একটি পণ্যের ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য দিয়ে ফিতরা প্রদান করা যায়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা।
গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল ৫৩ টাকা।
উল্লেখ্য, কোনো ধর্ণাঢ্য মুসলমান হাদীসে বর্ণিত খেজুর, কিসমিস, যব বা পনিরের দ্বারা ফিতরা আদায় করতে চাইলে এক সা অর্থাৎ ৩ কেজি ৩০০ গ্রাম ভালো আটা বা তার মূল্য প্রদান করতে হবে। ধর্ণাঢ্য ব্যক্তিদের খেজুর, কিসমিস, যব বা পনিরের হিসেবে ফিতরা দেওয়া উত্তম। আর গম দ্বারা ফিতরা আদায় করতে চাইলে ১ কেজি ৬৫০ গ্রাম গম বা তার মূল্য প্রদান করতে হবে।
ই-নিউজ/জেএ/১২.১০ঘ
পাঠকের মন্তব্য