টাকার অভাবে ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় প্রিয় নবজাতককে নিঃসন্তান এক নারীর কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক মা।
শুক্রবার ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরে আলো হেলথ ক্লিনিকে ভর্তি হন শহরের ঘোড়াঘাট এলাকার ভ্যানচালক মজনুর স্ত্রী কনা বেগম।
সিজারের মাধ্যমে ওইদিনই জন্ম নেয় ছেলে সন্তান। গত রোববার ক্লিনিক কর্তৃপক্ষ যখন হাতে সাড়ে সাত হাজার টাকার বিল ধরিয়ে দেয় তখন দিশেহারা হয়ে পড়েন কনা বেগমের স্বামী ভ্যানচালক মজনু।
এরই মধ্যে হাজির হন কুষ্টিয়া শহরতলির হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের ব্যবসায়ী আলামীনের স্ত্রী। তিনি জানান, মজনুর পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে।
ক্লিনিকের অর্থ পরিশোধ করতে না পারায় ক্লিনিকে টাকা পরিশোধ শর্তে শিশুটিকে তিনি কিনে নিয়েছেন। বর্তমানে আল আমীনের স্ত্রী শিশুটিকে ক্লিনিকে দেখভাল করছেন।
ভ্যানচালক মজনুর স্ত্রী কনা বেগম অশ্রুসজল কণ্ঠে জানান, ক্লিনিকের অর্থ পরিশোধ করতে না পেরে বাধ্য হয়েই প্রিয় সন্তানকে বিক্রি করেছি। এতে আমার খুব কষ্ট লাগছে। নবজাতকের বাবা মজনুও জানালেন কষ্টের কথা। বলেন, কী করব বলুন, উপায় নেই। টাকা থাকলে কী আর বিক্রি করতাম!
ই-নিউজ/প্রতিনিধি/জেএ/০৩.০০ঘ
amder moto goreb ar motamot ar o kono dam nai.kosto ki jinis ,1 ma jokhon onno 1 jon ka tar nobo jatok ka tula dai.allah sobar valo koruk
Khuboi ridoybidarok ghotona
পাঠকের মন্তব্য
shakhawat hossan (sumon)
amder moto goreb ar motamot ar o kono dam nai.kosto ki jinis ,1 ma jokhon onno 1 jon ka tar nobo jatok ka tula dai.allah sobar valo koruk
Chittagong Blog
Khuboi ridoybidarok ghotona