সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম হোসেন।
সোমবার রাত সাড়ে ৯টায় আশুলিয়া এক সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় গোলাম হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার ঘনিষ্টজনদের কাছে জানা গেছে, উত্তরা নিজ বাসা থেকে ক্যাম্পাসে আসার পথে সাভারের আশুলিয়া এলাকায় ট্রাকের সঙ্গে নিজের প্রাইভেটকারের সংঘর্ষে অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম হোসেন গুরুতর আহত হন।
পরে তাকে উত্তরার আই.সি. হাসপাতালে নেওয়া হলে চিকিংসকরা মৃত ঘোষণা করেন।
ড. এ কে এম গোলাম হোসেনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ফিরোজ-উল-হাসান বলেন, ‘স্যারের মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসা হচ্ছে।’
ই-নিউজ/এসপি/জেএ/২৩.১০ঘ
পাঠকের মন্তব্য