ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। আগামী সংসদ অধিবেশনেই সংশোধনী আইনটি পাস হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, সংশোধনী অংশে এ পর্যন্ত যেসব বিরোধ নিষ্পত্তি হয়েছে, তা যদি অবৈধ বিবেচিত হয় কমিশনে তা পুনঃনিষ্পত্তি করার বিধান থাকবে। তবে সরকারি কোনো জমি নিয়ে বিরোধ থাকলে তা নিষ্পত্তি করার ক্ষমতা কমিশনের থাকবে না।
তিনি আরো বলেন, এ পর্যন্ত কমিটির দেয়া সুপারিশ ও প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে আইনটি সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইনমন্ত্রী পার্বত্য ভূমি সম্পর্কে জানান, সংসদের আগামী অধিবেশনে সংশোধনী আইনটি পাস হবে।
সংশোধনী প্রস্তাব অনুসারে, কমিশনের সিদ্ধান্তের ক্ষেত্রে চেয়ারম্যানের একক ক্ষমতা থাকবে না এবং বর্তমানে সরকারি মালিকানায় থাকা জমিতে নিজেদের মালিকানা দাবি করে পার্বত্যবাসীরা কমিশনে আবেদন করতে পারবেন।
ই-নিউজ/অপি/জেএ/১৭.৫০ঘ
পাঠকের মন্তব্য