মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত দুদলের রক্তক্ষয়ী সংঘর্ষে শুক্রবার সকালে নুরুল ইসলাম মৃধা (৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত ও উভয় দলের কমবেশী ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ১৫ টি দোকান ও বাড়ী ভাংচুর হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছগির মিয়া ও এলাকা বাসি জানায়, নহাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো: লিটন মিয়া এবং প্রাক্তন চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো: আলী মিয়ার মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সে সুত্র ধরে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজন্ চলে আসছিল। বৃহসপতিবার সন্ধায় নহাটা বাজারে একটি দোকান স্থাপননের ঘটনা নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় নহাটা বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাট হয়। সে সুত্র ধরে শুক্রবার সকাল ৮ টা থেকে পুনরায় উভয় দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘষের্র সময় বর্তমান চেয়ারম্যান মো: লিটন মিয়ার সমর্থক বৃদ্ধ নুরুল ইসলাম মৃধা ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবীর,মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছগির মিয়া সহ মাগুরা ও মহম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাহাড়া দিচেছ।
নহাটা ইউনিয়নের নারানদিয়া গ্রাম ও নহাটা গ্রামের লোকজন এই সংঘর্ষে অংশ গ্রহন করে বলে এলাকাবাসি জানায়। প্রতিপক্ষের লোকেরা ইউপি চেয়ারম্যান লিটন মিয়ার শশুর কাওছার মৃধার বাড়ীঘর ভেঙ্গে মাটিতে গুড়িয়ে দিয়েছে।
মহম্মদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত কেহ গ্রেফতার হয়নি। পুলিশের তদন্ত চলছে। আহতদের মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ই-নিউজ/জেএ/ইসি.১২.৩০ঘ.
পাঠকের মন্তব্য