বুয়েটের আন্দোলনকারী শিক্ষকদের গণপদত্যাগ থেকে সওে আসার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘‘গণপদত্যাগের হুমকি প্রত্যাহার করা না হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমস্যা সমাধানের পথ পাওয়া যাচ্ছে না।’’
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চলমান সংকট নিরসনে বুয়েটের জেষ্ঠ্য শিক্ষক ও সাবেক কয়েকজন উপাচার্যের সঙ্গে গত সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠকের পরপরই উপাচার্যের পদত্যাগের দাবিতে গণপদত্যাগের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
আর এ জন্য পদত্যাগপত্রে সইও করেন তারা।
এর আগে রোববার বিকেলে রাষ্ট্রপতি ও বুয়েটের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন বুয়েট শিক্ষক সমিতির ৪ সদস্য।
উল্লেখ্য, উপাচার্য নজরুল ইসলাম ও উপ-উপাচার্য হাবিবুর রহমানের অপসারণসহ ১৬ দফা দাবিতে গত ১১ জুলাই সকাল থেকে বুয়েটে অবস্থান কর্মসূচি চলছে।
আর ওইদিন বিকেলে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বুয়েটের সব কয়টি অনুষদ, বিভাগ এবং ইনস্টিটিউটের প্রধানসহ ২৪ জন পদত্যাগ করেন।
ই-নিউজ/অপি/জেএ/১৩.০০ঘ
পাঠকের মন্তব্য