বুলগেরিয়ায় ইসরায়েলি পর্যটকদের বাসে বোমা বিস্ফোরণে ৭ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বিবিসি সূত্র জানায়, বু্লগেরিয়ার সারাফোভো বিমানবন্দরে বিমান থেকে নেমে যাত্রীরা বাসে ওঠার সময় এ হামলা ঘটে। পরে আশেপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।
এতে ঘটনাস্থলে ৭ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
এ হামলার জন্য ইরানকে দায়ী করে এর সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে এ হামলাকে সন্ত্রাসীদের কাজ বলে উল্লেখ করেছে বুলগেরিয়া সরকার।
পাঠকের মন্তব্য