আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন।
বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত মাইও মাইংক থান সাক্ষাত করতে গেলে বৈঠকে এ আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, দীপু মনি মিয়ানমারের রাষ্ট্রদূতকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য দাবি জানান।
তিনি রাষ্ট্রদূতকে বলেন, ‘‘আপনাদের নাগরিকদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করবেন কিনা, সেটা আপনাদের বিষয়।’’
আলোচনায় সেপ্টেম্বরে যৌথ কমিশনের একটি বৈঠক নিয়েও কথা হয়। তবে কত তারিখে এবং কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে তা জানা যায়নি।
ই-নিউজ/অপি/জেএ/১৭.০০ঘ
পাঠকের মন্তব্য