প্রতিদিনের খাবার মেনুতে লাল মরিচ যোগ করে নিন। খাদ্যের সঙ্গে লাল মরিচ খেলে শুধু চর্বিই কমবে না, ঘন ঘন ক্ষুধা অনুভবও দূর হবে। এ ছাড়া হৃদরোগের ঝুঁকিও কমবে বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে দাবি করছেন পুষ্টিবিজ্ঞানীরা।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞানী স্টিফেন ওয়াইটিংয়ের নেতৃত্বে এক গবেষণা প্রতিবেদন তৈরী করা হয়েছে। প্রতিবেদনে ওয়াইটিং জানান, খাদ্যের সঙ্গে লাল মরিচ গ্রহণ করে দেখা গেছে, লাল মরিচ মানুষের দেহের চর্বি কমাতে সহায়তা করে। বিশেষত, এটি তলপেটে চবির্র ফলে যে তিন ভাঁজের সৃষ্টি হয় তা দূর করতে খুবই ভূমিকা রাখে।
তিনি আরো জানান, এ ছাড়া ঘন ঘন ক্ষুধা অনুভব দূর এবং দেহের জন্য প্রয়োজনীয় ক্যালরি বৃদ্ধিতে সহায়তাকারী কেপসাসিন তৈরিতে সহায়তা করে থাকে লাল মরিচ। যেসব কোষে চর্বি তৈরি হয়ে থাকে লাল মরিচ গরম করে খাওয়ার ফলে কেপসাসিন সেই কোষগুলোর চর্বি উৎপাদনের পথ রুদ্ধ করে দেয়।
তলপেটের চর্বি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই চর্বি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দেহের ওজন কমানো এবং সার্বিক বিপাকীয় প্রক্রিয়া গতিশীল রাখতে লাল মরিচ সহায়তা করে বলেও মত দিয়েছেন ওয়াইটিং।
ই-নিউজ/জেএ/ইসি০৮.৩০ঘ.
পাঠকের মন্তব্য