ঢাকা (২০ ডিসেম্বর): বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবিদ্যা চর্চার প্রসার ও বিকাশের প্রত্যয় নিয়ে মঙ্গলবার শেষ হলো দ্বিতীয় আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলন। তিন দিনের এ সম্মেলনের শেষ দিনে মঙ্গলবার বাংলা চর্চায় বেগম রোকেয়া এবং নারী প্রগতির বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, সমাজ, সামাজিক দ্বন্দ্ব, নৃবিজ্ঞান, রাজনীতি, ভূগোল, অর্থনীতি, ফোকলোর, নাট্যকলা, চলচ্চিত্র, সংগীত ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ে নানা প্রবন্ধ ও প্যানেল আলোচনা হয় । সম্মেলনে বঙ্গবিদ্যা চর্চায় আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিকে প্রতি সম্মেলনে ‘আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সমিতি’র সম্মননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয় । সম্মেলনের বিভিন্ন সেশনে বাংলা সম্পর্কিত স্থাপত্য, ভাস্কর্য, সাহিত্য, যুক্তিবিদ্যা, দর্শন, ইতিহাসের বিভিন্ন বিষয়ের বৈচিত্র সমৃদ্ধ নানাবিধ ২২০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। ২২টি দেশের দুই শতাধিক পণ্ডিত ও গবেষকসহ সংখ্যা ছিল তিন শতাধিক অংশগ্রহণকারী যোগ দেন । আগামী বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বঙ্গবিদ্যা সম্মেলন অনুষ্ঠিত হবে । ইনিউজ/জেএম/১৮: ৫৬
পাঠকের মন্তব্য