ইনিউজবিডি (ঢাকা,২০ডিসেম্বর): মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে গতকাল আট দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ারের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মাল্টিপ্ল্যান সেন্টারের ১৪ তলায় এক বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের প্রতিপাদ্য বিষয় : গো গ্রিন উইথ আইসিটি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, এফবিসিসিআইর সভাপতি এ কে আজাদ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান ও মহাসচিব এস এ কাদের কিরণ এবং দৈনিক কালের কণ্ঠের হেড অব নিউজ চৌধুরী আফতাবুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক ও মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য