ইনিউজবিডি (ঢাকা, ২২ ডিসেম্বর): ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ১ম বর্ষ বিবিএ ভর্তি-পরীক্ষার ফলাফল ২২ ডিসেম্বর ২০১১ বৃহস্পতিবার প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এবং ’গ’ ইউনিটের ওয়েবসাইট http://gaunit.univdhaka.edu তে দেখা যাবে।
এছাড়া, মোবাইল (রবি, বাংলা লিংক, সিটিসেল ও এয়ারটেল) ফোনে ফলাফল জানা যাবে। এজন্য ম্যাসেজ অপশনে গিয়ে DU GA <Roll No> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
গত ২০ ডিসেম্বর ২০১১ তারিখে অনুষ্ঠিত পুনঃ ভর্তি পরীক্ষায় ২৫,৭৪৮ জন (মোট আবেদনকারীর প্রায় ৬৮%) অংশগ্রহণ করে এবং এদের মধ্যে ৩,৩৯৬ জন (১৩.১৯%) উত্তীর্ণ হয়।
২০১১-২০১২ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৮টি বিভাগে ১ হাজার পঁচাত্তর জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
ইনিউজ/জেএম/এইচআর/২০.২০
পাঠকের মন্তব্য